বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এক নতুন পরিচয় নিয়ে হাজির হচ্ছেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। নিজের প্রথম বিশ্বকাপেই জার্সির পেছনে নামের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন। মাঠে সাধারণত শুধু হালান্ড নামে পরিচিত হলেও, এবার বিশ্বকাপের জার্সি গায়ে জড়িয়েছেন মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে। তার জার্সির পেছনে এবার লেখা থাকবে ‘ব্রাউত হালান্দ’।

নরওয়ের ঐতিহ্য আর ভাইকিং সংস্কৃতির প্রতি হালান্ডের টান সব সময়ই অন্যরকম। ইংল্যান্ডের লিডসে জন্ম হওয়ায় তার সামনে ইংলিশ জাতীয় দলের হয়ে খেলার সহজ সুযোগ ছিল। কিন্তু ফুটবলীয় সাফল্যের চেয়ে নিজের আত্মপরিচয়কে প্রাধান্য দিয়ে তিনি বেছে নিয়েছেন নরওয়েকেই। আর এবার সেই শিকড়ের টানকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাচ্ছেন তিনি।

- Advertisement -

তার মায়ের নাম গ্রাই মারিতা ব্রাউত, যিনি নরওয়ের একজন সাবেক হেপ্টাথলেট ছিলেন। নিজের ক্যারিয়ারে মায়ের এই অবদানের প্রতি সম্মান জানাতেই বিখ্যাত ৯ নম্বর জার্সির ওপরে বাবার ‘হালান্ড’ পদবির সাথে মায়ের ‘ব্রাউত’ অংশটিও যুক্ত করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত নিজের পুরো নাম ব্যবহার করলেও বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে মায়ের নামের এই অন্তর্ভুক্তি ভক্তদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে।

হালান্ডের জাদুকরী পারফরম্যান্সের ওপর ভর করেই ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের টিকিট পেয়েছে নরওয়ে। স্বাভাবিকভাবেই এই ভাইকিং পরাশক্তিকে নিয়ে এবার প্রত্যাশার পারদ আকাশচুম্বী। বিশ্বমঞ্চে ফ্রান্সের মতো শক্তিশালী দলের গ্রুপে থাকলেও নকআউট পর্বে যাওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে তারা। আর এই স্বপ্নযাত্রায় নরওয়েকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নতুন নামের সেই চেনা নায়ক; ব্রাউত হালান্ড।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews