মনোনয়ন ফরম কেনার পর সে সময় একাধিক গণমাধ্যমে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান উল্লেখ করে শিমলা বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। এমনকি স্বপ্নে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি। এরই বিপরীতে এবার সেই শিমলাকেই দেখা যাচ্ছে ধানের শীষের পক্ষে মাঠে নামতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সোমবার দুপুরে ঢাকা-১৭ আসনে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান ও অভিনেতা শাহেদ শরীফের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন তিনি।
প্রচারণার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। তবে আমাকে নিয়ে নয়-ছয় কথা বলবেন না। আমার অনেক কথা বলার আছে, সেটা ১২ তারিখের পর বলব।’