র্যাব-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইসমাইল হোসেন জমি বিক্রির পাঁচ লাখ টাকা নিয়ে জামালপুর থেকে গাজীপুরে ফিরছিলেন। পথে তাঁকে শ্বাসরোধে হত্যার পর এক্সপ্রেসওয়েতে মরদেহ ফেলে দেওয়া হয়। এ ঘটনার পর জড়িত ব্যক্তিদের ধরতে র্যাব-১-এর একটি দল ছায়াতদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজন বাসচালক সোহেল রানাকে মহাখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।