ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলায় ভোটারদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে দুই নেতার পদ স্থগিত এবং তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক পাঁচটি চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ভোটারদের হুমকি-ধামকি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরের অভিযোগে বেলকুচি পৌর শাখা জাতীয়তাবাদী সাইবার দলের সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডলের পদ স্থগিত করা হল।
আরও পড়ুন
আরও পড়ুন ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের মৃত্যু
-6992e1b27d382.jpg)
এছাড়া, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ভোট পরবর্তীতে দলীয় শৃঙ্খলাভঙ্গ করে হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ এবং সদর থানা রোডের বিএনপিকর্মী আরজু আহমেদকে শোকজ করা হয়েছে।
তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।