ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা অনুভূতি ও শেখার গল্পও প্রায়ই ভাগ করে নেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে মা, পরিবার, ধৈর্য আর মানবিকতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। সাদিয়া আয়মান বলেন, ‘আমি চাই যেন আমিও একটা সময় আমার আম্মুর মতো এরকম হতে যেখানে আমি যাই, আমি যদি না থাকি মানুষজন আমাকে নিয়ে বলতে থাকে, ‘সাদিয়া কোথায়?’ বা ‘আমি কোথায়?’ আমাকে যেন খুঁজতে থাকে। সো আমি আম্মুর থেকে প্রতিনিয়ত ইন্সপিরেশন পাই। উনি আমার দেখা সব থেকে ধৈর্যশীল নারী। তো আমিও দিনদিন নিজেকে চেষ্টা করছি ধৈর্যশীল হতে।’ অভিনেত্রীর ভাষ্যে, ‘আমি একজন মানবিক মানুষ, নিজেকে মানবিক মানুষ বলতেই পছন্দ করি। আমার মনে হয়, আমি আমার আম্মুর মতো হয়েছি। আমার চেহারা আমার আম্মুর মতোই। যদি কেউ মনে করে যে আমার আম্মুকে কেউ কখনো দেখেনি, কেমন হবে দেখতে ধরেন আমারই একটু ওল্ডার ভার্সন আরকি।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয় যে আমি আগে অনেক অধৈর্যশীল ছিলাম, প্রচণ্ড অধৈর্যশীল ছিলাম, অনেক চঞ্চল ছিলাম, অনেক স্পিডে কথা বলতাম। এখন আস্তে আস্তে আমি নিজেকে অনেক পরিণত করছি। তো এটাই। আমার মনে হয়, আমি মিডিয়াতে কাজ করার পর থেকে আমি আরও ধৈর্যশীল হয়েছি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews