৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া, ১৬ এপ্রিল বিজ্ঞান কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতা আয়োজন করা হবে। তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিজয়ীরা অংশগ্রহণ করবেন। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থাপনা, মূল্যায়ন ও সেমিনার আয়োজনসংক্রান্ত উপ-কমিটি গঠনসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলামসহ জেলার সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews