ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের কাছে ৩-০ ব্যবধানে হারল বাংলাদেশ। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিয়েতনামের হ্যানয়ে হাং জু স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার থেকে পাওয়া বল জালে জড়িয়ে ভিয়েতনামকে লিড এনে দেন তুয়ান হাই।

এরপর ম্যাচের ১৮ মিনিটে আবারও গোলের দেখা পায় ভিয়েতনাম। আবারও সেট পিছ থেকে গোল হজম করে বাংলাদেশ। দুয়ি মাহন বল জালে জড়িয়ে ২-০ গোলে এগিয়ে দেয় দলকে। 

এরপর ম্যাচে ফিরতে কিছুটা মরিয়া হয়ে আক্রমণ করে বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ফয়সাল ফাহিম। তবে তা আটকে দেন ভিয়েতনামের গোলরক্ষক। 

ম্যাচের ৩৮ মিনিটে তৃতীয় গোলটি করেন নগুয়াইন হাই লং। দূর থেকে নেওয়া নিখুঁত শটে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ৩-০ করেন এই মিডফিল্ডার।

বিরতি থেকে ফিরে বেশ কিছু আক্রমণ করলেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। অন্যদিকে ভিয়েতনামও আর কোনো গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

এমআর//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews