বাংলাদেশের শীর্ষস্থানীয় তিন রপ্তানিকারক মনে করেন, গ্যাস–বিদ্যুৎসহ অবকাঠামো এখন রপ্তানি খাতের প্রধান সমস্যা। এসব চ্যালেঞ্জের সমাধান করা গেলে রপ্তানি বাড়বে। একই সঙ্গে দেশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করতে হবে এবং শিক্ষাপদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে। কারণ, বাংলাদেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী। যথাযথ প্রশিক্ষণ পেলে তাঁরা ভালো করেন।

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিন রপ্তানিকারক এমন অভিমত দেন। তাঁরা হলেন প্রাণ–আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরী, উলকাসেমির সিইও ও প্রেসিডেন্ট এনায়েতুর রহমান ও উর্মি গ্রুপের পরিচালক ও সিইও আসিফ আশরাফ। তাঁরা রপ্তানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। আজ মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এইচএসবিসি বাংলাদেশের সিইও মো. মাহবুব উর রহমান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews