ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার জুয়েল রানা সংবাদমাধ্যমকে জানান, তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সকালে মোহাম্মদপুর সরকারি কলেজ গেট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ–সংগঠনের নেতা কর্মীরা মিছিল বের করলে সেখানে কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর ও ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
রাজধানীর মোহাম্মদপুরে মিছিল ও বিক্ষোভ করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ–সংগঠনের ১০ নেতা–কর্মীকে আটক করা হয়েছে। রবিবার মোহাম্মদপুর থানা–পুলিশ তাদের আটক করে।
এই বিভাগের আরও খবর