দ্য হান্ড্রেডে দল পাওয়ার শঙ্কায় পাকিস্তানি ক্রিকেটাররা। ভারতীয় মালিকানাধীন দলগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে পাকিস্তানিদের থেকে। যা ক্রিকেটকে করে তুলছে প্রশ্নবিদ্ধ।

আগামী মাসে গড়াবে দ্য হান্ড্রেডের নিলাম। তবে নতুন বিতর্কে জড়িয়েছে লিগটি। ভারতীয় মালিকানাধীন দলগুলো পাকিস্তানি ক্রিকেটারদের বিবেচনায় নিচ্ছে না বলে দাবি করেছে ইংলিশ সংবাদ মাধ্যম বিবিসি।

ভদ্র মানুষের খেলা ক্রিকেটের অভদ্রতাও মাঝে মাঝেই দেখা মেলে। ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে পাকিস্তানিদের ওপর নিষেধাজ্ঞা যার বড় উদাহরণ। এবার বাংলাদেশের সাথেও ঘটেছে একই ঘটনা।

তবে এমন বৈষম্যতা এখন শুধু আইপিএল পর্যন্ত আটকে নেই। ভারতীয় ফ্রাঞ্চাইজিগুলো ছড়িয়ে পড়ার সাথে সাথে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে দূরত্ব বাড়ছে আরো অনেক লিগেই।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি২০ শুরু হয় ২০২৩ সালে। এ টুর্নামেন্টে এখন পর্যন্ত পাকিস্তানি কোনো খেলোয়াড়কে দেখা যায়নি। কেননা এই লিগের ৬ ফ্রাঞ্চাইজির সবগুলোই ভারতীয় মালিকানাধীন।

এদিকে আরব আমিরাতের আইএলটি২০ টুর্নামেন্টেও মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো গত চার মৌসুমে কোনো পাকিস্তানি খেলোয়াড়কে দলে নেয়নি। এবার একই কাণ্ড দেখা যেতে পারে ইংল্যান্ডেও।

এই প্রসঙ্গে বিবিসি জানিয়েছে, ইসিবি’র (ইসিবি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এজেন্টের কাছে ইঙ্গিত দিয়েছেন যে, আইপিএল— সংশ্লিষ্ট দলগুলো পাকিস্তানি খেলোয়াড়দের প্রতি আগ্রহী নয়।

যদিও ইসিবির ইসিবি-র একজন মুখপাত্র বলেন, ‘দ্য হান্ড্রেড সব দেশের খেলোয়াড়দের স্বাগত জানায়। এবার প্রায় ১৮টি দেশ থেকে ১,০০০-এর বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন, যার মাঝে ৫০ জন পাকিস্তানের।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews