দেশে জঙ্গি হামলার আশঙ্কা সংক্রান্ত সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদ ও জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য এবং বস্তুনিষ্ঠ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি পুলিশ জানিয়েছে যে সারা দেশে জঙ্গি হামলার তথ্য পাওয়া গেছে এবং সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তিনি এ বিষয়ে পুলিশের ওপর আস্থা রাখার কথা উল্লেখ করেন।

তবে একই সঙ্গে তিনি বলেন, জঙ্গি সংক্রান্ত তদন্ত ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। অতীতে এই ইস্যু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ থাকায় জনমনে সন্দেহ ও আস্থাহীনতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গাজী আতাউর রহমান দাবি করেন, অতীতে বিশেষ করে ফ্যাসিবাদি আমলে জঙ্গি ইস্যুকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে ভিন্নমতাবলম্বী ও ধর্মীয় ব্যক্তিদের ওপর হয়রানি এ নিপীড়নের অভিযোগ উঠেছিল। এ কারণে ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপকে অবশ্যই তথ্যভিত্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যবিহীন হতে হবে।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় শুধু প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট নয়। ধর্মীয় নেতৃবৃন্দকে এ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হলে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব। তাই জঙ্গি সমস্যা মোকাবিলা করতে উলামায়ে কেরামকে আইন-শৃংখলা বাহিনীর সঙ্গে সংযুক্ত করার দাবি জানাচ্ছি। এতে করে ভুল করার সম্ভবনা যেমন কমবে তেমনি বিশ্বাসযোগ্যতা তৈরি হবে।

বিডি প্রতিদিন/এম.এস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews