ট্রুথ সোশালে নতুন করে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী ‘পুরোপুরি উন্মুক্ত এবং ব্যবসার জন্য প্রস্তুত’।

এরপর তিনি লেখেন :

‘কিন্তু ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর ও বহাল থাকবে। এবং তা চলবে যতক্ষণ না ইরানের সাথে আমাদের লেনদেন শতভাগ সম্পূর্ণ হচ্ছে।’

‘এই প্রক্রিয়াটি খুব দ্রুত এগোনোর কথা, কারণ বেশির ভাগ বিষয় আগেই আলোচনার মাধ্যমে ঠিক হয়ে গেছে। এই বিষয়ে মনোযোগ দেয়ার জন্য ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।’

সূত্র : বিবিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews