হবিগঞ্জ শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের সোনার তরি হোটেল থেকে কামরুল হাসান নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে সদর থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তী একদল পুলিশ ওই হোটেলের ৪২৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে। 

 নিহত কামরুল হাসান মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র।

পুলিশ জানায়, তিনি জনতা ব্যাংক হবিগঞ্জ শাখার এজিএম ছিলেন। সম্প্রতি অবসরে আসেন। গত ১ সপ্তাহ ধরে ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে থাকছিলেন। সোমবার রাতে হোটেল বয় তাকে ডাকতে গেলে সাড়া শব্দ না পেয়ে দরজা ফুটো দিয়ে দেখতে পান তার দেহ পড়ে আছে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডের থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তী জানান, মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়াও তার পরিবারকে খবর দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews