কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুর রহমান নামের এক কৃষককে কাপনের কাপড় পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে। ডাক পিয়নের মাধ্যমে চিঠি ও কাপনের কাপড় পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হুমকি পাঠানো জুলাস বেপারি নামে ওই ঠিকানায় ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। ভুক্তভোগী কৃষক আবদুর রহমান (৫৬) পৌর এলাকার চন্ডিপুর মোল্লা কোনার মোকতল হোসেনের ছেলে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার পৌরসভা চন্ডিপুর মোল্লা কোনা গ্রামে।
গতকাল বুধবার থানায় দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়, আবদুর রহমান একজন কৃষক। তার দুই ছেলে প্রবাসে থাকে। তিনি তার স্ত্রী ও ছোট মেয়ে নিয়ে বাড়িতে থাকেন। তার সাথে কারো কোনো শত্রুতা নেই। গত মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম ডাক অফিসে পিয়নের মাধ্যমে একটি খাকি খাম ও একটি পার্সেল রিসিভ করেছেন। পরবর্তীতে খামখুলে দেখেন সাদা কাগজে লেখা- ‘তোর কাপনের কাপড় রেডি, তুই ঘরে, রাস্তা ঘাটে, বাজারে বা মামলার কোর্টে মরার জন্য রেডি থাকিছ, তুই এখন গ্যাংদের টার্গেট, তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরো হবি’। এছাড়াও স্টার চিহ্নিত কিছু আরবি লেখা ছিল। পার্সেলটি খুলে দেখেন, কাপনের কাড়ের টুকরো। খামটির প্রেরক পাশ্ববর্তী রামরায় গ্রামের কসাই বাড়ির জুলাস বেপারি। কিন্তু আবদুর রহমান পরিবারের লোকজনসহ ওই এলাকায় গিয়ে এ নামে কোনো অস্তিত্ব পাননি। খামে উল্লেখিত মোবাইল নাম্বারে কল করলেও কেউ রিসিভ করছে না। ফলে তিনি জীবন ও মালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হুমকিদাতার পরিচয় ভুয়া। ব্যবহৃত মোবাইল নাম্বারটিও ময়মনসিংহের এক ব্যক্তির। তবে কৃষককে ভয় দেখানোর জন্য কেউ এ কাজটি করেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews