ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ১৬ বছরের ইকবাল শেখ শরীরে তীব্র জ্বালাপোড়ার কারণে দীর্ঘ সময় পুকুরের পানিতে থাকতে বাধ্য হচ্ছেন। পানি থেকে উঠলেই তার শরীরে অসহনীয় জ্বালা শুরু হয় বলে তিনি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, এ সমস্যা কয়েক বছর ধরে চলছে। পুকুরে থাকলে তিনি কিছুটা স্বস্তি পান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পানিতে বসে খাবার খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

তবে তার সঠিক রোগ এখনো নিশ্চিত হয়নি। চিকিৎসকদের কেউ কেউ এরিথ্রোমেলালজিয়া নামের বিরল রোগের সম্ভাবনা দেখছেন। বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষার পরই প্রকৃত কারণ নিশ্চিত করার কথা জানিয়েছেন। সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য ইকবালকে মুম্বাইয়ে নেয়া হয়েছে। সূত্র : জে এন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews