শরীয়তপুরের নড়িয়ায় অবৈধভাবে বিক্রির উদ্দেশে আনা এক ব্যবসায়ীর ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উপজেলার ভোজেশ্বর বাজারে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দকৃত ডিজেলগুলো বরিশালের একটি তেল ডিপো থেকে ঝালকাঠির উদ্দেশ্যে একটি লরিযোগে পাঠানো হয়েছিল। কিন্তু ভোজেশ্বর বাজারের খুচরা ব্যবসায়ী জুয়েল সরদার অননুমোদিতভাবে লরিটির গন্তব্য বদলে নিজের এলাকায় নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি প্রশাসনকে জানায় গোয়েন্দা সংস্থা। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস ঘটনাস্থলে পৌঁছে লরিটি জব্দ করেন।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরিশালের পদ্মা ডিপো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, এই ডিজেল শরীয়তপুরে বিক্রির কোনো অনুমতি দেওয়া হয়নি। ব্যবসায়ী জুয়েল সরদার অবৈধভাবে ডিজেল শরীয়তপুরে আনার কথা আদালতের কাছে স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল আগামীকাল নিলাম করা হবে বলে জানিয়েছেন আদালতের বিচারক। 

আরও পড়ুন

আরও পড়ুন

শুক্রবার আসছে তেলবাহী আরও এক জাহাজ

শুক্রবার আসছে তেলবাহী আরও এক জাহাজ

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, ডিজেলগুলো বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার কথা ছিল। তবে এই ব্যবসায়ী নিজের এলাকায় বিক্রির উদ্দেশ্যে অননুমোদিতভাবে নিয়ে আসেন; যা তিনি স্বীকার করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews