ইরানের নৌবাহিনী ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে।

শনিবার সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলেছে, ইরানের নৌবাহিনী মার্কিন ঘাঁটি এবং দখলকৃত ভূখণ্ডে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ইউএই-এর আল মিনহাদ ঘাঁটি, কুয়েতের আরেকটি মার্কিন ঘাঁটি ও ইসরাইলে একটি ‘কৌশলগত স্থাপনা’ অন্তর্ভুক্ত।

ইরানের রাজধানী তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে তারা চিহ্নিত করেছে। "প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর হুমকি প্রতিহত করতে কাজ করছে," এক বিবৃতিতে বলা হয়েছে।

এদিকে, তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দরে বিস্ফোরণের পর সেখানকার টারমার্কে পুড়ে যাওয়া বিমান দেখা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এর আগে ইসরায়েল নতুন করে আরও হামলার তথ্য দিয়েছিল।

তেহরানের অধিবাসীরা বিবিসি ফার্সিকে বলেছে যে, সবশেষ রাতটি ছিল তাদের কাছে সবচেয়ে ভয়াবহ যেখানে প্রতি ঘণ্টায় হামলা হয়েছে।

ওদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া দেশটির সাথে কোনো চুক্তি হবে না। একই সাথে তিনি বলেছেন, তার প্রশাসনের কাছে গ্রহণযোগ্য কাউকে ইরানের নতুন নেতা হিসেবে বেছে নেওয়া উচিত।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews