ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা-ধানের শীষ প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। পোলিং এজেন্ট হিসেবে স্বাক্ষর করেছেন জিল্লুর রহমান ও ওমর ফারুক।

বুধবার রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫নং কেন্দ্র সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। এ ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ। এই কেন্দ্রে ২ হাজার ২৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জেসমিন আরা বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট জিল্লুর রহমান স্বাক্ষর করেছিলেন। জিল্লুর রহমান ধানের শীষ প্রতীকের ও ওমর ফারুক দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট। এর বেশি আর তিনি কথা বলতে রাজি হননি।

ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীন প্রার্থীর নির্বাচনি পরিচালক ওলিউর রহমান বলেন, ওমর ফারুক দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে এসে ২৩টি রেজাল্ট শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট তৈরি করার জন্য বলা হয়েছে এবং প্রিসাইডিং অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্ট ২৩টি রেজাল্ট শিটে স্বাক্ষর করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews