ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধর ডাঙ্গি গ্রামে দুই নারীসহ তিনজনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা গেছে, ওই গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা তার দাদি ও ফুপুকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় দুজন প্রতিবেশী ঠেকাতে এলে তাদের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। আরেকজন আহত হয়েছেন। আহতকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন হত্যাকারী আকাশের ফুপু রাহেলা বেগম (৪৫), তার দাদি আমেনা বেগম (৭০) ও প্রতিবেশী কাবুল আহমেদ (৪০)। কাবুল আহমেদ ওই গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় রিকশাচালক। বিবাহিত তিন সন্তানের জনক ছিলেন।

আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন হোসেন বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে ওই বাড়ির উঠানে গিয়ে তিনজনের লাশ পড়ে থাকতে দেখি। ঘাতক আকাশ পালিয়ে গেছে। তবে কী কারণে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তির নাম রিয়াজুল ইসলাম (৩৫)। তিনি ওই গ্রামের সিদ্দিক বাবুর্চির ছেলে। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক আকাশকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews