নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আপত্তি জানায় বাংলাদেশ। বিসিবি ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করলেও তা রাখেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়েই মাঠে গড়াতে যাচ্ছে এই আসর।

বাংলাদেশের সঙ্গে আইসিসির এমন আচরণ ক্রিকেট পাড়ায় প্রশ্নের জন্ম দিয়েছে। এর আগে ভারত কোন কারণ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি। তখন তাদের জন্য বিকল্প ভেন্যুর ব্যবস্থা করেছিল আইসিসি। সেই টুর্নামেন্ট হয়েছিল হাইব্রিড মডেলে।

তবে বাংলাদেশের ক্ষেত্রে কোনো বিকল্প ব্যবস্থা করেনি আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশের না থাকা নিয়ে অবশ্য ভাবতে নারাজ মিচেল মার্শ। এই অজির মতে, টাইগারদের অনুপস্থিতি নিয়ে ভাবার চেয়ে নিজেদের ক্রিকেটে মনযোগ দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে মার্শকে প্রশ্ন করা হয়েছিল, আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ এই বিশ্বকাপে অংশ নেবে না, নিরাপত্তা শঙ্কার কারণে। একজন খেলোয়াড় হিসেবে এ বিষয়ে আপনার কি অনুভূতি?

এমন প্রশ্নের জবাবে মার্শ বলেন, 'আমরা বিশ্বকাপে যাচ্ছি জেতার জন্য। আমরা শুধু সেটাতেই ফোকাস করতে চাই। আমাদের নিরাপদ রাখার জন্য যে মানুষগুলোকে বসানো হয়েছে, অস্ট্রেলিয়া দল হিসেবে আমরা সেই মানুষদের বিশ্বাস করি।'

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews