জ্বালানি সংকট মোকাবেলায় আফ্রিকা থেকে আমদানির পরিকল্পনা: শামা ওবায়েদ ইসলাম

ঢাকা, ৫ সেপ্টেম্বর – দেশের চলমান জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বিকল্প উৎসের সন্ধান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, প্রয়োজন হলে সুদূর আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করার পরিকল্পনা রয়েছে সরকারের।

শনিবার সকালে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে শামা ওবায়েদ ইসলাম উল্লেখ করেন যে, সরকার বাংলাদেশের রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে অত্যন্ত আগ্রহী। বর্তমানে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি পাটজাত পণ্য নিয়ে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন সম্পর্কে বলেন, দীর্ঘ ১৭ বছরের অনাচার ও অত্যাচার কাটিয়ে দেশ পুনরায় একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশে পুনরায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই নতুন সরকারের অধীনে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই সফর দেশের ভাবমূর্তি ও ব্র্যান্ডিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এস এম/ ৫ সেপ্টেম্বর ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews