ঢাকা, ৯ ফেব্রুয়ারি – নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, জাতীয় নির্বাচনকে ঘিরে রাজধানীতে কড়া ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশসহ মোট সাতজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সেখানে বডি ক্যামেরাও ব্যবহার করা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে ডিএমপির ২৫ হাজার সদস্যকে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড। তার ভাষায়, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।

তিনি বলেন, অতীতের নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেই ধারা থেকে বেরিয়ে এসে এবার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে। ভোট কারচুপির কোনো সুযোগ নেই এবং ভোটের দিন গণমাধ্যমকর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews