ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের ব্যাগ থেকে জব্দ হওয়া টাকার গণনা শেষ হয়েছে। গণনা শেষে পুলিশ জানিয়েছেন, সেই ব্যাগে পাওয়া গেছে প্রায় ৭৪ লাখ টাকা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা।

এর আগে বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে তাকে বিপুল টাকা টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটকের কথা জানায় পুলিশ। তখন সেই ব্যাগে ৫০ লাখ টাকা থাকতে পারে ধারণা করা হচ্ছিল। পরে বুধবার টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিমানবন্দর সূত্র জানায়, তল্লাশির সময় তার লাগেজে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।

উদ্ধার হওয়া টাকার পরিমাণ নিয়ে শুরুতে ভিন্ন তথ্য পাওয়া গেলেও গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা।

পুলিশ সূত্র জানায়, বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর নিরাপত্তা তল্লাশিকালে তার কাছে থাকা লাগেজ থেকে বিপুল টাকা উদ্ধার করা হয়। এ সময় তাকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সযোগে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

আটকের পর নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিপুল নগদ টাকাসহ তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়। বিষয়টির তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

তবে ওই টাকা নির্বাচন সংশ্লিষ্ট নয়, বরং গার্মেন্টস ব্যবসার টাকা বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews