আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি 'না' ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সারা দেশে যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচার চলছে, তখনই সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক হ্যান্ডলে জানিয়ে দিলেন এ সংগীতশিল্পী— তিনি 'না' ভোটের পক্ষে। যদিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশ তাকে এ নিয়ে তীব্র তোপের মুখে ফেলেছেন। তবে এসবের তোয়াক্কা না করে নজর দিচ্ছেন নিজের দিকে এ ঠোঁটকাটা ও স্পষ্টভাষী সংগীতশিল্পী।

বিগত সময় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন জাতীয়তাবাদী মনোভাবাপন্ন নাজমুন মুনিরা ন্যান্সি। অনেক কনসার্ট তার বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। তবু ভেঙে পড়েননি এ সংগীতশিল্পী। 

বিনোদন জগতের তারকাদের সবার যখন নানা সুযোগ হাতছানি দিচ্ছিল, ঠিক সেই সময় ন্যান্সি বলেছিলেন,  শিল্পীদের এত এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? কী আছে সেখানে? কত টাকা বেতন পায় এমপিরা? গান অথবা অভিনয় করে কি যথেষ্ট সম্মানী আসে না যে এমপি হওয়ার জন্য লোভ করতে হবে? যারা এগুলো করে তাদের ধরা উচিত। আমার মধ্যে এসব চিন্তা একেবারেই নেই বলে জানান এ সংগীতশিল্পী।

আমি এখনই নির্বাচনে অংশ নিতে চাই না বলেও জানান ন্যান্সি। তিনি বলেন, তবে যে দল আমার ভালো লাগে, আমি তো চাইবই তারা ক্ষমতায় আসুক। তবে সব কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের জনগণ। 

এ সংগীতশিল্পী বলেন, জনগণের কাছে আমার চাওয়া— এতদিন যারা কথা বলার স্বাধীনতা হরণ করে গুম, দুর্নীতি এবং কিছু বললেই চরিত্র নিয়ে কথা বলত, তাদের ক্ষমতায় আনবে কিনা মাথায় রাখতে। 

তিনি বলেন, আর কোনো তারকা দেখলেই নমিনেশন দেবেন না। যদি সেই তারকা রাজনীতির লম্বা পথ পাড়ি দিতে পারে, তাহলে তাকে সেই টাইমে দেওয়া উচিত। তারপর তাকে জনপ্রতিনিধি নির্বাচন করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews