সানা সাফিনাজ (Sana Safinaz) মূলত ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত একটি পাকিস্তানি ফ্যাশন ব্র্যান্ড। যা দেশটির অন্যতম মর্যাদাপূর্ণ ও বহুমুখী ফ্যাশন লেবেল। ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন সানা হাশওয়ানি (Sana Hashwani) ও সাফিনাজ মুনির (Safinaz Muneer)।
'সানা সাফিনাজ' ফ্যাশন জগতে তাদের ব্যবসা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে সত্যিকারের উদ্ভাবক ও পথপ্রদর্শক হিসেবে পরিচিত। পাকিস্তানের ফ্যাশন শিল্পে তারা মানদণ্ডকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
ব্র্যান্ডটির পোশাক তালিকার মধ্যে রয়েছে প্রেট (Pret), ডিফিউশন (Diffusion) এবং ব্রাইডাল কৌচার (Bridal Couture)—সহ আরও নানা ধরনের কালেকশন। পাশাপাশি রিটেইল খাতে তাদের সাম্প্রতিক উদ্যোগও রয়েছে। সানা সাফিনাজ বর্তমানে এমন একটি প্রিমিয়ার লাক্সারি রিটেইলার, যারা আধুনিক নারীদের জন্য রুচিসম্মত রেডি-টু-ওয়্যার পোশাক, ফ্যাশন ফ্যাব্রিক, নান্দনিক প্রিন্ট ও এমব্রয়ডারি এবং আধুনিক সিলুয়েটের পোশাক সরবরাহ করে।

২০১৩ সালে পাকিস্তানের বিভিন্ন শহরে সানা সাফিনাজের রিটেইল আউটলেটের চেইন চালু করা হয়। এসব আউটলেটে পশ্চিমা ও প্রাচ্য নান্দনিকতার সমন্বয়ে তৈরি ট্রেন্ডি ও আধুনিক রেডি-টু-ওয়্যার পোশাক, পাশাপাশি আনস্টিচড ডিজাইন, অ্যাকসেসরিজ ও ফুটওয়্যার পাওয়া যায়।

প্রথমবারের মতো তারা বাংলাদেশে আন্তর্জাতিক স্টোর চালু করতে যাচ্ছে। ঢাকার যমুনা ফিউচার পার্কে তাদের এই স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৩ মার্চ, ২০২৬। লাক্সারি লন ও রেডি-টু-ওয়্যার পোশাকের জন্য পরিচিত এই ব্র্যান্ডের বাংলাদেশে আগমন স্থানীয় ক্রেতাদের জন্য সরাসরি পাকিস্তানি হাই-এন্ড ফ্যাশনের নতুন সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন।
জানা যায়, প্রতিষ্ঠানটি তাদের নতুন এই আউটলেট উদ্বোধন করবেন ঢাকার যমুনা ফিউচার পার্ক (লেভেল ২) সাউথ কোর্টে। যা আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে স্টেটমেন্ট এনসেম্বল (বিশেষ ডিজাইনের পোশাক), ফুটওয়্যার ও ফ্র্যাগরেন্সের নতুন দিগন্তে প্রবেশ করবে। এই উদ্বোধনের মাধ্যমে পাকিস্তানের প্রিমিয়াম ফ্যাশন ব্র্যান্ডটি সরাসরি বাংলাদেশি ক্রেতাদের কাছে তাদের হাই-এন্ড পণ্য পৌঁছে দিতে যাচ্ছে।