ঢাকা, ৯ ফেব্রুয়ারি – রণবীর সিং অভিনীত ধুরন্ধর সিনেমার গান শরারত বর্তমানে পার্টিগুলোতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই গানে অভিনেত্রী ক্রিস্টাল ডি সুজার সঙ্গে পারফর্ম করেছেন আয়েশা খান। সম্প্রতি তিনি জানিয়েছেন যে গানটির শুটিং চলাকালীন তিনি ঋতুস্রাবের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং পুরো অভিজ্ঞতাটি তাঁর জন্য অত্যন্ত কষ্টসাধ্য ছিল।

শরারত গানের মাধ্যমে আয়েশা খান নিজেকে ডান্সিং কুইন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একই সময়ে তাঁকে কপিল শর্মার সঙ্গে একটি ছবিতেও দেখা গেছে। তবে ২৩ বছর বয়সী এই অভিনেত্রীকে প্রকৃত খ্যাতি এনে দিয়েছে ধুরন্ধর সিনেমাটি। কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি গানটির জন্য এমন একটি হুক স্টেপ তৈরি করেছেন যা অসম্ভব জনপ্রিয় হয়েছে। যদিও আয়েশার জন্য নাচের এই ভঙ্গিগুলো আয়ত্ত করা সহজ ছিল না। শুটিং সেটের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি জানান যে পার্টি সংটির শুটিংয়ের সময় তিনি পিরিয়ডে ছিলেন। তাঁর এই স্বীকারোক্তি এখন কাজের প্রতি তাঁর নিষ্ঠা ও ধারাবাহিকতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়েশা বলেন যে শরারত গানের বিশাল সাফল্যে তিনি আনন্দে কেঁদে ফেলেছিলেন।

শুটিংয়ের কষ্টের কথা স্মরণ করে তিনি বলেন দুই দিনের শুট ছিল এবং তা ভীষণ ক্লান্তিকর ছিল। শুটের সময় শারীরিক অবস্থার কারণে তিনি নিজের সেরাটা দিতে পারছিলেন না বলে মনে করতেন। শরীর ফোলা ছিল এবং সবকিছু ঠিকঠাক লাগছিল না। তিনি আরও জানান যে শুটিংয়ে এতটাই ব্যস্ততা ছিল যে ওই দুই দিনের মধ্যেই রণবীর সিং ও সারা অর্জুনের বিয়ের দৃশ্যও শুট করার কথা ছিল যা গানের ব্যাকগ্রাউন্ডে দেখা যায়। কাজের চাপে ও শারীরিক অসুস্থতার কারণে আবেগপ্রবণ হয়ে তিনি কেঁদে ফেলেছিলেন বলেও জানান। তবে শেষ পর্যন্ত সেই কান্না ছিল সাফল্যের আনন্দের।

এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews