দেশের বাজারে বিশ্বের শীর্ষস্থানীয় প্রায় সব প্রতিষ্ঠানের হালনাগাদ প্রযুক্তির স্মার্টফোন পাওয়া যায়। তাই ক্রেতারাও নিজেদের পছন্দ ও বাজেট অনুযায়ী মুঠোফোন কিনে থাকেন। প্রতি মাসের প্রথম শুক্রবার প্রথম আলোর প্রযুক্তি বিভাগে স্মার্টফোন ও ফিচার ফোনের দরদাম প্রকাশ করা হবে। ঢাকার বাজার ঘুরে বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোনের দাম এবং সেগুলোর উল্লেখযোগ্য দিক তুলে ধরা হলো।