প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বিল উত্থাপন নিয়ে যে ভুলটা পরিলক্ষিত হয়েছে, আসলে এই লেখাটাতেই ত্রুটি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ফেসবুক আইডির এক পোস্টে এ কথা বলেন তিনি।  

রাশেদ বলেন, মূলত প্রতিমন্ত্রী নুরুল হক নুর পড়তে গিয়ে বাক্যের সামঞ্জস্যতা পাচ্ছিলেন না, এজন্য তিনি পড়তে গিয়ে আটকে গেছেন। নিজেও বুঝতেছিলেন শব্দ বাক্য মিলতেছেনা। এটা দাপ্তরিক ভুল।  

বিএনপির এ নেতা বলেন, মন্ত্রীরা তো নিজেরা লিখে না, এটা প্রস্তুত করে তাদের সামনে দেওয়া হয়। এটা শুধু তার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। সমস্যা হয়েছে,  তিনি হয়তো পূর্বে বিষয়টি সময়ের স্বল্পতার কারণে খেয়াল করতে পারেননি। আর সংসদে তিনি নতুন। বলা যায় মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে সবচেয়ে তরুণ। 

পোস্টের শেষে রাশেদ বলেন, আশা করি,  তিনি এই অনাকাঙ্ক্ষিত ত্রুটি সংশোধন করে নিয়ে ভবিষ্যতে ভাল করবেন। শুভকামনা রইলো প্রিয় সহযোদ্ধা নুরুল হক নুরের জন্য।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews