যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের ইন্টারসেপ্টর বা প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের সংকট দেখা দিয়েছে—এমন খবরের মধ্যে বড় প্রশ্ন উঠে এসেছে ইরানের সঙ্গে আলোচনার বর্তমান পরিস্থিতি নিয়ে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী করিম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তাঁরা একধরনের বার্তা পাচ্ছেন। এসব বার্তার প্রকৃতি কেমন কিংবা বার্তা কোথা থেকে আসছে—সে বিষয়ে মুখ খোলেননি তিনি। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে বার্তাগুলো ইতিবাচক।

ঘারিবাবাদি বলেছেন, ‘ইরানিদের দৃষ্টিভঙ্গি থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে নিতে হলে তাঁদের প্রথমে ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার বিষয়টি সুরাহা করতে হবে। সেখানে একটি চুক্তিতে পৌঁছাতে হবে এবং হরমুজ প্রণালিতে নতুন সীমানা নির্ধারণ করতে হবে।’

তবে যুদ্ধ বন্ধের বিষয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যুদ্ধ বন্ধ হবে শিগগিরই। হরমুজ প্রণালি নিয়ে চুক্তি সন্নিকটে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews