ইরানে সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য স্পেন আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে এবং দেশটির সামরিক ঘাঁটি ব্যবহার করতে অনুমতি দেয়নি। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস মাদ্রিদে সাংবাদিকদের বলেছেন, 'ইরান সম্পর্কিত যেকোনো সামরিক কর্মকাণ্ডে আমরা মোরোন ও রোটা ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেই না।'

স্পেনের পররাষ্ট্র মন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানান, এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে যুদ্ধ আরও বিস্তার না পায়। 

সংবাদপত্র এল পাইসের প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার কারণে মার্কিন সামরিক বিমানগুলোকে মধ্যপ্রাচ্যের লক্ষ্যবস্তুর দিকে যাত্রা করার সময় অন্য রুট বেছে নিতে হবে। তবে জরুরি পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, এই পদক্ষেপ একতরফাভাবে শুরু হওয়া এবং আন্তর্জাতিক আইন-বিরোধী যুদ্ধে অংশ না নেওয়া বা সমর্থন না করার নীতির অংশ।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানকে বেপরোয়া ও অবৈধ হিসেবে সমালোচনা করেছেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বাণিজ্য বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। হোয়াইট হাউজের এক কর্মকর্তা বিবিসি-কে বলেছেন, 'যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে অপারেশন এপিক ফিউরির সব লক্ষ্য পূরণ করছে বা ছাড়িয়ে যাচ্ছে, তাই স্পেন বা অন্য কারও সাহায্য প্রয়োজন নেই।'

সূত্র: দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews