ঘাটাইলে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Location :

Tangail

আলোচনা সভায় উপস্থিত নেতা-কর্মীদের একাংশ

| নয়া দিগন্ত

টাঙ্গাইলের ঘাটাইলে জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় দলের উপজেলা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি হোসনী মোবারক বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটাইল উপজেলা আমির মো: রাসেল মিয়া।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত নেতা-কর্মীরা শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews