‘এখন ভালো মানুষের রাজনীতির সময়। রাজনীতিতে ভালো মানুষের সমাগম ঘটাতে হবে।’— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

শুক্রবার সিলেটের বিশ্বনাথে সদ্যপ্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী স্মরণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিশ্বনাথ-ওসমানীনগরে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীদের ঠাঁই হবে না। দলমত নির্বিশেষে সবাইকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করতে হবে। সবাই মিলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তারা যাতে এই অঞ্চলের মানুষের জন্যে নির্ভয়ে কাজ করতে পারে।’

সভায় সভাপতিত্ব করেন উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন। উপজেলা বিএনপির সহসভাপতি নামজুল ইসলাম রুহেলের পরিচালনায় সভায় বক্তব্য দেন সিলেট জেলা, বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।



বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews