ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কবিতর্কের একপর্যায়ে প্রতিপক্ষের ঘুষিতে হানিফ মিয়া (৫০) নামে এক দুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে নবীনগর পৌর এলাকার মনুবাবুর ঘাটে নৌকাতে বসা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী হানিফ মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের মনসুর আলি ব্যাপারী বাড়ির হারিজ মিয়ার ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, খেয়াঘাটে নৌকাতে বসা নিয়ে হানিফ মিয়ার সাথে একই ইউনিয়নের মোহল্লা গ্রামের মোহাম্মদ খাঁর ছেলে এলেম খাঁর তর্কবিতর্ক হয়। একপর্যায়ে এলেম খাঁ ঘুষি দিলে ঘটনাস্থলেই হানিফ মিয়া লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, খেয়াঘাটে নৌকাতে তর্কাতর্কির একপর্যায়ে হানিফ মিয়া স্ট্রোক করে মারা গেছে বলে শুনেছি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তর্কাতর্কির ঘটনায় একজন অচেতন হয়ে মারা গেছে। তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews