‎চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রাহককে তেল না দিয়ে মজুত করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় মেসার্স বার্দাস অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি না করে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। পরে ওই ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেলের মজুত পাওয়া যায়। মজুত পরীক্ষা করে ভ্রাম্যমাণ আদালত সেখানে ২৩৬৮ লিটার পেট্রোল, ৩৭৬০ লিটার ডিজেল ও ৩৬৫৫ লিটার অকটেনসহ ৯৭৮৩ লিটার জ্বালানি মজুতের সন্ধান পান।  

আরও পড়ুন

আরও পড়ুন

রাণীশংকৈলে মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক আটক

রাণীশংকৈলে মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক আটক

এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন হওয়ায় আদালত প্রতিষ্ঠানটিকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

‎উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews