ভারতের মহারাষ্ট্রে প্রবল বাতাস ও ভারী বর্ষণের কারণে একটি মন্দিরের দেয়াল ও টিনের চাল ধসে নয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১৪ জন। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তারা জানায়, পশ্চিম মহারাষ্ট্রের সাংলি জেলার জাঠ তেহসিলের মোথেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, সাধারণত মঙ্গলবারে বিপুলসংখ্যক ভক্ত মন্দিরে আসেন।
সাংলির পুলিশ সুপার তুষার দোশি বলেন, ‘মন্দির প্রাঙ্গণে প্রায় ৩৫০ জন ভক্ত ছিলেন। সন্ধ্যায় হঠাৎ প্রবল বাতাস ও ভারী বৃষ্টি শুরু হলে তারা একটি দেয়ালের পাশে এবং টিনের চালের নিচে আশ্রয় নেন। হঠাৎ দেয়াল ও টিনের চাল ধসে পড়লে তারা আটকা পড়েন।’
তিনি জানান, এই ধসে ছয়জন নিহত এবং ১২ থেকে ১৪ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি