গ্ল্যামার আর ফ্যাশনের নতুনত্বে ভক্তদের প্রায়ই মুগ্ধ করেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি সহশিল্পী অভিনেতা আদর আজাদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছিলেন। যেখানে অপু বিশ্বাসকে দেখা যায় লাল শাড়িতে; ট্র্যাডিশনাল লুকে। উল্লেখ করেন, ‘বেহুলা-লক্ষীন্দর’।

অভিনেত্রীর এমন লুক বেশ নজর কাড়ে অপু ভক্তদের। এরপর সেই লোকজ গল্পের চিরন্তন চরিত্র ‘বেহুলা’ লুকের একঝাক ছবি প্রকাশ করলেন নায়িকা। যেখানে একাধিক পোজে, ভিন্ন ভঙ্গিতে দেখা যায় তাকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিগুলো প্রকাশ করেন অপু বিশ্বাস। দেখা যায়, লাল রঙের ভারী কারুকাজ করা শাড়িতে মেলে ধরেছেন নায়িকা। সাথে ভারী সোনার অলংকার, সুন্দর মেকআপ এবং চুলের স্টাইল; যা তাকে এক রাজকীয় লুক এনে দেয়।

ছবির ক্যাপশনে অপু বিশ্বাস একটি বার্তাও রাখেন! লেখেন, ‘সব রানীর রাজার প্রয়োজন হয় না। মাঝেমধ্যে নিজের রাজত্ব, একটি স্বপ্ন আর সামান্য কিছু অলংকারই যথেষ্ট।’

অপু বিশ্বাসের এই নতুন ফ্যাশন, আউটলুক এবং ফটোশুট নিয়ে নেটিজেনদের মন্তব্যগুলো ছিল বেশ ইতিবাচক। অনেকেই তার প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, এখন পর্যন্ত যত সাজ সেজেছেন তার মধ্যে এইটা সেরা। অন্য একজন লিখেছেন, অনেক সুন্দর।

দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই পেরিয়ে অপু বিশ্বাস এখনো ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউজ ও ব্র্যান্ডের ফটোশুটে তার সক্রিয় উপস্থিতি নজর কাড়ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews