ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার ফলে পরিস্থিতি বিবেচনায় কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান সঙ্গে ফোনে চলমান পরিস্থিতি এবং তার আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর প্রভাব নিয়ে মতবিনিময় করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

ফোনালাপের বিবৃতিতে কাতার ও সৌদি আরব উভয় পক্ষই ইসরায়েল ও ইরানকে যেকোনো উত্তেজনা তৎক্ষণাৎ বন্ধ করার এবং পুনরায় আলোচনার টেবিলে ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

সালমান তার দেশের কাতারের সম্পূর্ণ সমর্থন এবং দৃঢ় সংহতির পাশাপাশি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা কাতারের অঞ্চলে হামলার তীব্র নিন্দা প্রকাশ করেন। তিনি কাতারের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য কাতার কর্তৃপক্ষ যে পদক্ষেপ নেবে তার সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

অপরদিকে কাতারের আমির তার ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের দৃঢ় অবস্থানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছেন এবং কাতার ও তার জনগণের প্রতি সৌদি আরবের আন্তরিক ভ্রাতৃসংহতি ও অটল সমর্থনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews