ইরানের ইসলামি রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-কে নিষিদ্ধ করতে যাচ্ছে ব্রিটেন। বিদেশি রাষ্ট্র-সমর্থিত তৎপরতা কঠোরভাবে দমনের লক্ষ্যে আনা একটি জরুরি আইনের আওতায় এই পদক্ষেপ নেয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) সোমবার (১৩ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

আইআরজিসি ছাড়াও এই তালিকায় স্থান পেয়েছে আরো দুটি সংগঠন— ইসলামিক মুভমেন্ট অব কমপ্যানিয়ন্স অব দ্য রাইট (আইএমসিআর) এবং রাশিয়ার জিআরইউ ভলান্টিয়ার কোর। এই দলগুলোকেও একইভাবে চিহ্নিত ও নিষিদ্ধ করা হচ্ছে।

চলতি সপ্তাহের শেষের দিকে ব্রিটিশ পার্লামেন্টে আইনটি অনুমোদন পেলে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে অভিযুক্তদের। এই দলগুলোর পক্ষে যারা অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবে, তাদের যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে বলেছেন, 'যারা যুক্তরাজ্যের রাস্তায় রাস্তায় ভয়, বিভেদ আর সহিংসতা ছড়াতে চায়, ব্রিটেনকে কোনো অবস্থাতেই সেইসব রাষ্ট্রের খেলার মাঠ বানাতে দেবো না।'



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews