জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু হয়েছে। একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (২৭ এপ্রিল) ভোরে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৫৬), মেয়ে ফরিদা আক্তার (৩৫) ও মোছা. ফতে বেগম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোররাতে কালবৈশাখী ঝড় শুরু হলে তারা ঘরের ভেতরে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন।

এসময় হঠাৎ একটি গাছ ভেঙে ঘরের ওপর পড়ে। গাছের চাপায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘ঘরের ওপরে গাছ পড়ে গাছের চাপায় মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।’

খুশি বেগমের সংসার চলতো অন্যের সহযোগিতায়। কিছু অর্থের আশায় গাছগুলো লাগিয়েছিলেন তিনি। আর এই গাছের চাপায় মারা গেলেন তিনি ও তার দুই মেয়ে। একই পরিবারের তিনজনের মৃত্যুতে শোকাহত পুরো এলাকা। 

বেশ কয়েক বছর আগে স্বামী হারানো খুকি বেগম ছিলেন দুই ছেলে ও দুই মেয়ের জননী।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews