ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তি, সহযোগিতা বা অপারেটিভ হিসেবে কাজ করার অভিযোগে তারা ৩০ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে মন্ত্রণালয়।

তাসনিম নিউজ এজেন্সির বরাতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃতদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি অত্যন্ত সংবেদনশীল নিরাপত্তা তথ্য পারস্য উপসাগরীয় দুটি দেশের কাছে হস্তান্তর করেছেন, যা পরবর্তীতে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে পৌঁছেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৯ জন সরাসরি ইসরায়েল সংশ্লিষ্ট সরকারবিরোধী গোষ্ঠী এবং মাঠপর্যায়ের 'মিডিয়া অপারেটিভ' হিসেবে কাজ করছিলেন।

এই চক্রটি দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পাচারের মিশনে নিয়োজিত ছিল বলে দাবি করেছে তেহরান।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews