জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও  বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে পুর্নবাসন করার হিম্মত কারো থাকলে তা করে দেখাক।

সোমবার বিকালে রাজধানীর কাকরাইলে আইডিবি মিলনায়তনে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই পথ যদি বিএনপি প্রস্তুত করে দেয়, তাহলে এনসিপি জুলাইযোদ্ধারা প্রস্তুত থাকবে। তারা শেখ হাসিনাকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচিত হলেই যে ৫ বছর থাকা যাবে সেটা মনে করা যাবে না। সুশাসন নিশ্চিত না করলে এর আগেই ক্ষমতা থেকে সরে যেতে হতে পারে। 

তিনি আরও বলেন, এনসিপির ওপর হামলা মামলা করে বিএনপি নিজেদের রক্ষা করতে পারবে না। জনগনের আন্দোলন আসছে, এই সরকারকে তা মোকাবেলা করতে হবে। 

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews