এয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন সারাদেশে জামায়াতে ইসলামীর প্রায় ১২৭টি ঘটনা তুলে ধরেছে বিএনপি। এসব ঘটনাকে অনৈতিক ও বেআইনী আখ্যায়িত করেছে দলটি। একই সঙ্গে এসব ঘটনা নির্বাচনকে ব্যাহত বা ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি।
বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা খুব আন্তরিকভাবে আশা করছিলাম যারা এই লড়াইয়ে যুক্ত ছিলাম, নির্বাচনে মূলত তারাই অংশগ্রহণ করছে। ফলে আমাদের সাথীদের (জুলাই-আগস্টের শহীদ ও আহত) আকাক্সক্ষা বাস্তবায়নে সবাই শান্তিপূর্ণভাবে এবং আন্তরিকতার সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচনে যুক্ত থাকবেন। বিজয়ের আকাক্সক্ষা তো সবার থাকে। কিন্তু সেই আকাক্সক্ষা পূরণের জন্য অনৈতিক ও বেআইনী পথ গ্রহণ করা কাক্সিক্ষত ছিল না। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে, বুধবার সারাদিনে আমরা যেসব তথ্য পেয়েছি- তাতে আমরা খুবই মর্মাহত।

প্রায় ১২৭টি বিষয় সামনে এসেছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, এর বাইরে আরও আছে। সবগুলো আমরা দেখতেও পারেনি। যা কিছু ঘটছে, সেটা নির্বাচনকে ব্যাহত বা ক্ষতিগ্রস্ত করতে পারে।
তিনি জানান, ৭৪ লাখ টাকা নিয়ে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক জামায়াত নেতা, সৈয়দপুরে সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক এবং দুই বছরের কারাদণ্ড, রাজশাহী পরানপুরে ভোটকেন্দ্রে ৬ জামায়াত কর্মীকে আটক রেখেছে জনতা, রাজধানীতে ভোট কেনার সময় সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমীরকে আটক করে জনগণ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে দু’দিনের কারাদণ্ড দেন, টাকা বিতরণের অভিযোগে নেত্রকোনা ইউনিয়নের জামায়াতের আমীর আটক, সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালীতে টাকাসহ জামায়াতের ১২ নেতা আটক। এগুলো আমরা পত্রিকায় প্রকাশিত খবর বলছি।
এছাড়া পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ দুজনের কারাদণ্ড এবং কেন্দ্র থেকে অফিসার বহিষ্কার, চাঁদপুরে ভোটারদের টাকা বিতরণ এবং শিক্ষককে কারাদণ্ড, চাঁদপুরে ভোটারদের টাকা বিতরণ এবং তিনজনের জেল, সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছেন উপজেলার ঝালৈ ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মোস্তাক সরকার প্রমুখ। এছাড়াও সারাদেশে জামায়াতের নেতাকর্মীদের দ্বারা সংগঠিত বিভিন্ন ঘটনা তুলে ধরেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।
এসব ঘটনা তুলে ধরে তিনি বলেন, এটা ঠিক না। কেনো ঠিক না, যদি আমরা দেখিÑএই টাকা তারা কিভাবে ব্যয় করছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews