সম্প্রতি যৌন নিপীড়নের কিছু অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদরাসার বিরুদ্ধে পরিকল্পিত ও সম্মিলিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে পুরো কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
বিবৃতিতে তারা বলেন, সংবাদমাধ্যমে প্রচারিত যৌন নিপীড়নের কিছু অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদরাসার বিরুদ্ধে কাঠামোগত অপপ্রচার চালানো হচ্ছে। তাদের দাবি, ব্রাহ্মণ্যবাদ, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী ভূমিকার কারণে এবং দেশে ইসলামি মূল্যবোধের পক্ষে অবস্থান নেওয়ায় কওমি মাদরাসা আবারও একটি মহলের টার্গেটে পরিণত হয়েছে।