‘জুলাই ও জুলাইয়ের আন্দোলন বিএনপির সৃষ্টি। বিএনপির আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে’—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার।

শুক্রবার (২৮ আগস্ট) জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান তালুকদার বলেন, ‘বাংলাদেশের মানুষ বিএনপির সঙ্গে ছিল, তারেক রহমানের নেতৃত্বে ছিল—এটা আপনাদের জানতে হবে। আপনারা বিএনপির সঙ্গে ছিলেন, বিএনপি আপনাদের সঙ্গে ছিল না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কখনো জামায়াতের সঙ্গে ছিল না। আপনারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। বিএনপি আপনাদের জায়গা দিয়েছিল, আপনারা নিজেদের মতো করে নির্বাচন করতে পেরেছিলেন। আর এখন বড় বড় কথা বলেন, জুলাই আন্দোলনের ভয় দেখান—বিএনপিকে সেই ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করতে চান, মানুষের সঙ্গে থাকতে চান, মানুষের সেবা করতে চান, তাহলে ভালো মানুষের সঙ্গে থাকুন। শুধু ভণ্ডামি করে মুখ দিয়ে আবোল-তাবোল কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। এখন থেকেই সাবধান হয়ে যান।’

আনিসুর রহমান তালুকদার আরও দাবি করেন, ‘বাংলাদেশের মানুষের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। রাতের আঁধারে ভোট হয়নি, দিনের ভোট রাতে হয়নি। মানুষের প্রত্যক্ষ ভোটেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।’

স্মরণসভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক জামিলুর রহমান মিঠু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হালদার, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচএসএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews